1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মাগুরার মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা

 

 

 

 

নিজস্ব প্রতিনিধি

 

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

 

 

 

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (১ এপ্রিল) তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়।আটককৃতদের মধ্যে রয়েছেন—বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd