1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

মাগুরার শালিখায় বর্ণাঢ্য উল্টরথের শোভাযাত্রা অনুষ্ঠিত

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৬ সময়

মাগুরার শালিখায় বর্ণাঢ্য উল্টরথের শোভাযাত্রা অনুষ্ঠিত

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম অনুষ্টান রথযাত্রা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার হাজরাহাটিতে বর্ণাঢ্য উল্টা রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার হাজারাহাটি কলেজপাড়া সর্বজনীন জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণসহ শতাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে ধর্মীয় প্রতীক, বাদ্যযন্ত্র ও ব্যানার দেখা যায়। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পথচারীরাও শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই মোবাইল ফোনে মুহূর্তগুলো ধারণ করেন।
আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি, শান্তি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজা, গীতাপাঠ, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd