1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি বাংলাদেশ
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২ সময়

মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি বাংলাদেশ

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে জনাব জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

 

জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ,, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

 

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd