1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মাগুরা মোহাম্মদপুর দীঘা গ্রামের রাতের আধারে ঘটে গেল চঞ্চল্যকার ঘটনাছেন।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময়

মাগুরা মোহাম্মদপুর দীঘা গ্রামের রাতের আধারে ঘটে গেল চঞ্চল্যকার ঘটনাছেন।

 

নিজস্ব প্রতিনিধ

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামে রাতের আঁধারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই রাম মণ্ডলকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে ২ লাখ৫০ হাজার টাকার মেহগনি গাছ রাতের আধারে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘা গ্রামের নিজ বাড়ির জমির পাশাপাশি দীঘা নাগড়া সম্মিলিত মহাশ্মশানের সংলগ্ন জমিতে থাকা বিভিন্ন প্রজাতির মেহগনি গাছ ছিল। সম্প্রতি ছোট ভাই রাম মণ্ডলকে কোনো কিছু না জানিয়ে এবং তার সাথে কোনো আলোচনা না করে বড় ভাই কৃষ্ণ মণ্ডল রাতের আঁধারে ওই জমির সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকার মেহগনি গাছ গোপনে বিক্রি করে দেন।

ভুক্তভোগী ছোট ভাই রাম মণ্ডল জানান, দীর্ঘ বছর ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তিনি দীর্ঘদিন ধরে বড় ভাই কৃষ্ণ মণ্ডলের কাছে নিজেদের জমিজমা সঠিকভাবে ভাগ করে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বড় ভাই সবসময়ই গায়ের জোর খাটিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন এবং নিজের খেয়ালখুশি মতো সব সিদ্ধান্ত নিয়েছেন।

নিরুপায় হয়ে নিরীহ রাম মণ্ডল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরুব্বিদের শরণাপন্ন হন এবং এ বিষয়ে সঠিক ও নায্য বিচারের দাবি জানান। কিন্তু বড় ভাই কৃষ্ণ মণ্ডল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথা বা সালিশ-বিচারকেও কোনো তোয়াক্কা করেননি। এমনকি স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পেয়ে রাম মণ্ডল আইনের আশ্রয় নিলেও সেখান থেকেও কাঙ্ক্ষিত সুফল পাননি বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাইয়ের এমন একতরফা ও জবরদস্তিমূলক আচরণে নিরীহ রাম মণ্ডল আজ বড়োই অসহায়। তারা ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে রাম মণ্ডল যাতে সঠিক বিচার পান এবং তার পাওনা হক বুঝে পান, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করে বিনীত অনুরোধ জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd