1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময়

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

সারাদেশের সাথে একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ এর অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

 

আজ, শনিবার ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ।

 

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন। পরীক্ষায় মোট ছাত্র পাশ করেছে ১৫ হাজার ৬৪৭ জন এবং পাশের হার ৪৭.৩৬ শতাংশ; ছাত্রী পাস করেছে ২০ হাজার ৭০৭ জন এবং পাশের হার ৫৫.০২ শতাংশ।

 

এই শিক্ষাবোর্ড থেকে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী; এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। মোট ১১৩টি কেন্দ্রের ৩১৫টি প্রতিষ্ঠান থেকে এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা।

 

এবছর বিভাগের চারজেলায় পাশের হার যথাক্রমে ময়মনসিংহ জেলায় ৫৯.৩৩ শতাংশ, শেরপুর জেলায় ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩.৯১ শতাংশ ও জামালপুর জেলায় ৪৩.৩৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২.৭২ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।তার মধ্য ময়মনসিংহ নগরীর কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ। এছাড়া ময়মনসিংহ নগরীর অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশের হার ৯৬:৫,শহীদ সৈয়দ নজরুল কলেজ পাশের হার ৯৫:৪৩,মুমিন্নিসা সরকারি কলেজ পাশের হার ৯৩:১৪,নটরডেম কলেজ ময়মনসিংহ পাশের হার ৮৯:২৮,ময়মনসিংহ কমার্স কলেজ ৮৯:২৩,আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ পাশের হার ৮৮:৭৩, আনন্দমোহন সরকারি কলেজ পাশের হার ৮৭:৮৩,ময়মনসিংহ সরকারি কলেজ পাশের হার ৭৯:০০ রয়েল মিডিয়া কলেজ পাশের হার ৭১:৮৪

 

প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণসহ উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষার্থীরা আগামী ১.১১.২০২৬ খ্রি. থেকে ৭.১১.২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের https://rescrutiny.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণপূর্বক ১৫০ টাকা ফি-প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd