1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

যানজট কমাতে সরাসরি মাঠে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ সময়

যানজট কমাতে সরাসরি মাঠে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা

 

ইমদাদুল ইসলাম রনি

কুমিল্লা জেলা প্রতিনিধি

 

কুমিল্লার চান্দিনা পৌর শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট নিরসনে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ নিয়েছে চান্দিনা উপজেলা প্রেসক্লাব। সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সরাসরি রাজপথে নেমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

চান্দিনা বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় যানজট কমাতে চালক, পথচারী ও ব্যবসায়ীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান সাংবাদিকরা। পাশাপাশি রাস্তার শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ পার্কিং থেকে বিরত থাকার বিষয়েও সবাইকে সচেতন করা হয়।

 

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক (মাই টিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি) শাহজালাল সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি) ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি এ কে এম আজাদ, অর্থ সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি আবুল খায়ের ইমন, সহ-অর্থ সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম ২৪ প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনি, মোশারফ, দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি বায়েজিদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 

সাংবাদিকদের এমন সরাসরি মাঠে নেমে জনদুর্ভোগ কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল ও সাধারণ পথচারীরা। তাদের মতে, সামাজিক সমস্যার সমাধানে গণমাধ্যমকর্মীদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd