1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ   কর্মসূচী,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন সাহা: শালিখা প্রতিনিধি 
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৬ সময়

শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

কর্মসূচী,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

 

সুমন সাহা: শালিখা প্রতিনিধি

 

মাগুরার শালিখা উপজেলার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি, বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের নিজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষ বিদ্যালয়ে এসে শেষ হয়।এরপর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে জামগাছ,নিম গাছ,আমলকী প্রভৃতি বৃক্ষরোপন করা হয়।বৃক্ষরোপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক শ্রীবাস বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ ফার্মেসি এর মালিক মোহাম্মদ আল মামুন । এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার মিত্র ,সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দত্ত। সহকারী শিক্ষক এস কে ওহিদুজ্জামান , সহকারী শিক্ষক আমিনুর রহমান । অন্যান্য শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

আলোচনা সভা শেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd