শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম শাহজাদপুর (সিরাজগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন শাহজাদপুর ও মাধ্যমিক শিক্ষা অফিসের এর আয়োজনে উপজেলা পরিষদ শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেল অফিসার মোঃ হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন সহ প্রমুখ।#
মোঃ রফিকুল ইসলাম
শাহজাদপুর সিরাজগঞ্জ
মোবাইলঃ- ০১৭১০০০৭২৫২##