1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার

আব্বাসউদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ 
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ০ সময়

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার

 

আব্বাসউদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক শামীমা আক্তার ইস্কান্দর সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান। শুক্রবার সন্ধ্যার পর সরাইল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে একান্ত স্বাক্ষাতকালে তিনি এ বিষয়ে বক্তব্য প্রদান করেন। শামীমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের সম্ভ্রান্ত পবিবাবের সদস্য । তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনে বিএনপির দলীয় কোন এমপি না থাকায় সব সময় অবহেলিত রয়ে গেছে।

 

কারণ এ আসনে জোটের প্রার্থী থাকায় বিএনপির নেতৃবৃন্দ মনোনয়ন পাইনা। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট আমার আকুল আবেদন তিনি যেন সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর একাংশ তথা ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সেবা করার জন্য আমাকে একটি সুযোগ দান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ গোলাম সরওয়ার খোকন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বার,জেলা জিয়া পরিষদের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন,সাধারণত সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম ও প্রচার সম্পাদক রাহাত উদ্দিন প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd