1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান — মুহাম্মদ মনজুর হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ সময়

সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান — মুহাম্মদ মনজুর হোসেন

 

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের সদস্য সচিব সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেন।

 

বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল সাংবাদিককে পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিভক্তি নয়—ঐক্যই সাংবাদিক সমাজের শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন।

 

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্বপর্যটক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা-এর সাংগঠনিক সম্পাদক আবেদ আলী এবং সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈশা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, নায়ক যুবরাজ খান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ ও বিএমএসএফ-এর উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

 

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd