সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার ৮২ নম্বর গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব কার্যক্রম পরিদর্শন করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া।
আজ বুধবার বিদ্যালয় পরিদর্শনকালে তিনি কাব কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুশান্ত বাড়ই এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার
মোহাম্মদ শিহাব খান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কাব সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও কাব কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানান।