1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সরাসরি খেলার দৌড়ে শক্ত অবস্থানে ২০২৭ বিশ্বকাপ বাংলাদেশ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর 
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ সময়

সরাসরি খেলার দৌড়ে শক্ত অবস্থানে ২০২৭ বিশ্বকাপ বাংলাদেশ

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

 

২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্বাগতিক দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতোমধ্যেই ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডও সরাসরি বিশ্বকাপে খেলার পথে রয়েছে।

এদিকে, আফগানিস্তান ও বাংলাদেশও র‍্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানে থাকায় নবম ও দশম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর কাট-অফের আগে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হলে এই অবস্থানেও পরিবর্তন আসতে পারে।

আইসিসির নির্ধারিত সময়সীমা পর্যন্ত প্রতিটি ওয়ানডে ম্যাচের ফলাফল সরাসরি যোগ্যতা অর্জনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে কাট-অফের আগে বাংলাদেশের সামনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd