1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত । 

‎এ কে এম আজাদ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ।

‎এ কে এম আজাদ

‎কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৫ ডিসেম্বর) বাদ মাগরিব ৮নং বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুর আলম তাহার নিজ গ্রাম শ্রীমন্তপুর জুম্মা মসজিদ মাঠে এই জিকির, মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

‎এ সময় উপস্থিত মুসল্লিরা দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

‎দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। প্রায় দুই হাজার পাঁচ শত মানুষের জন্য খিচুড়ি তাবারকের ব্যবস্থা করা হয় এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে তা গ্রহণ করেন।

‎অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ৮নং বরকইট ইউনিয়ন চেয়ারম্যান মো. নুর আলম বলেন, তিনি ১৯৯০ সাল থেকে বিএনপির সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত। বরকইট ইউনিয়নের জনগণ তাকে ভালোবেসে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করেছেন।

‎ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণভরে দোয়া করার আহ্বান জানান এবং তাবারক সুশৃঙ্খলভাবে গ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd