1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বশীলকরন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৩ সময়

স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বশীলকরন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। এটি স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদালতের মামলার চাপ কমাতে সহায়তা করে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব এবং টেকসই করার লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

 

আজ ০১আগস্ট শনিবার জেলা প্রশাসকের, ময়মনসিংহ বিভাগীয় গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বকরন পরিকল্পনা বিষয়ক সভা জেলা কর্মকর্তাদের সাথে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রশাসনের সম্মেলন কক্ষ, অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভা স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আছেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, ড. শাহেদ মোস্তফা, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ।

 

সভায় সভাপতিত্ব করেন জন কেনেডি জাম্বিল, পরিচালক (অ.দা.), ময়মনসিংহ বিভাগ । আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি’র জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, প্রোগ্রাম এনালিস্ট শংকর পাল, প্রজেক্ট এনালিস্ট মো: শাহাদাত হোসেন।

 

সভায় ময়মনসিংহ বিভাগের গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন বিপিন চন্দ্র বিশ্বাস, উপপরিচালক,ময়মনসিংহ বিভাগীয় কমিশিনারের কার্যালয়। সভায় মূল অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা তথ্য অফিসারবৃন্দ, ডিআরটি সদস্যবৃন্দ, ভিসিএমসি সদস্যবৃন্দ ও ডিস্ট্রিক্ট ম্যানেজারগণসহ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd