1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

‎হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৮ সময়

‎হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার দুইজন শিক্ষক মো. আব্দুল্লাহ ও মুর্শিদা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকসুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মো. আনিছুজ্জামান বাবুল।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. রমজান আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শামছুল আলম সেলিমসহ মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. আব্দুল্লাহ ও মুর্শিদা বেগম দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান মাদ্রাসার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

‎বিদায়ী শিক্ষকদ্বয় তাদের বক্তব্যে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্যে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম. তৌফিক উল্লাহ্। পরে বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd