1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুনি সংবাদদাতা, 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৪ সময়

হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ

 

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুনি সংবাদদাতা,

 

২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকরের প্রতিনিধি মো. ইদ্রিস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা শাখার সেক্রেটারি এবং হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র পদপ্রার্থী ও মোঃ আবুল হাসান মাস্টার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হরিনাকুন্ডু শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বেঞ্চ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা উপকরণ সরবরাহের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd