1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

হরিনাকুন্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা, 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৫ সময়

হরিনাকুন্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক নোমান হোসেন ও জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিশ বিন হাসান এবং জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ আব্দুল মজিদ সহ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের উপস্থিতিতে ঝিনাইদহ জেলার একমাত্র জুলাই শহীদ শহীদ রাকিবুল হোসেন সমাধিস্তুপে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ রাকিবুল হোসেনের পিতা মাথা ও গ্রামবাসীকে সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহীদ রাকিবুলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয় এবং তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এসিল্যান্ট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, বাংলাদেশ জামাতে ইসলামের হরিণাকুন্ডু শাখার আমির মোঃ বাবুল হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd