1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

হুইপ বকুলের নির্দেশে সোনালী ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ কর্মকর্তাদের পরিদর্শন

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪১ সময়

শিরোনাম: হুইপ বকুলের নির্দেশে সোনালী ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ কর্মকর্তাদের পরিদর্শন

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক:

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২ নং ওয়ার্ডের অন্তর্গত সোনালী ও অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় হুইপ (খুলনা-৩) আলহাজ্ব রফিকুল ইসলাম বকুলের নির্দেশে ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) খুলনার কর্মকর্তাবৃন্দ সম্প্রতি উক্ত এলাকা পরিদর্শন করেছেন।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ না থাকায় সোনালী ও অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির বাসিন্দারা চরম মানবেতর জীবনযাপন করে আসছিলেন। এই দুটি মিলে কর্মরত প্রায় কয়েকশত শ্রমিক তাদের পরিবার-পরিজন নিয়ে ওই কলোনিতে বসবাস করেন। দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি খুলনা-৩ আসনের মাননীয় হুইপ আলহাজ্ব রফিকুল ইসলাম বকুলের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

শ্রমিকদের এই কষ্ট লাঘবে তিনি বিদ্যুৎ বিভাগের ডিভিশন প্রধান নাজমুন হুদা এবং নির্বাহী প্রকৌশলী জিয়াউল হককে বিষয়টি দ্রুত অবহতি করে সমাধানের নির্দেশ প্রদান করেন।

মাননীয় হুইপের এই নির্দেশের প্রেক্ষিতে গত ৩ জুলাই (বুধবার) বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় বিএনপি’র একটি প্রতিনিধি দল সরেজমিনে সোনালী জুট মিল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উপস্থিত সকল শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং শ্রমিকদের দুর্দশার কথা শোনেন।

আলোচনার ফলশ্রুতিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত কলোনিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন বা সমস্যা সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন। এতে কলোনির হাজারো শ্রমিকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিজান, মো: রফিকুল ইসলাম রফিক, বারেক হাওলাদার, রাসেল মাহমুদ, জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd