1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

হোসেনপুরে ফসলি জমি রক্ষায় অভিযান, অবৈধ মাটি বিক্রিতে ১ লাখ টাকা জরিমানা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ০ সময়

হোসেনপুরে ফসলি জমি রক্ষায় অভিযান, অবৈধ মাটি বিক্রিতে ১ লাখ টাকা জরিমানা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) দুপুরে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম ও আশরাফুল ইসলামকে তাদের তিন ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করতে দেখা যায়। এতে কৃষিজমির ক্ষতি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন।

এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুটি লড়ি ট্রাক জব্দ করা হয়। পরে জরিমানা পরিশোধের পর জব্দকৃত যানবাহন ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, একই অভিযোগে এর আগে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তারপরও তারা অবৈধ কার্যক্রম বন্ধ না করায় পুনরায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ওসি (তদন্ত) লিমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, ফসলি জমি রক্ষা করা জরুরি। অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

হোসেনপুর থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd