1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

আজ রবিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।

 

জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

 

এ সময় ফরিদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd