1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৯ সময়

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চিকিৎসাসেবা প্রদান প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহবুব হাসান, চাঁদ মোহাম্মদ, মো. রেজাউল করিমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা। উদ্বোধনী বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এই হাসপাতাল অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের সূচনা হলো। এর ফলে রোগীরা দ্রুত, স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত পরিবেশে উন্নত চিকিৎসাসেবা পাবেন।”

অনুষ্ঠানে বক্তারা জানান, অটোমেশন সিস্টেম চালুর ফলে হাসপাতালের টিকিট সংগ্রহ, চিকিৎসকের প্রেসক্রিপশন, প্যাথলজিক্যাল রিপোর্ট, রোগী ভর্তি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম ডিজিটালভাবে পরিচালিত ও সংরক্ষিত হবে। এতে রোগীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে, সেবা গ্রহণের সময় হ্রাস পাবে এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এই অটোমেশন সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা সহজে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd