1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের তিন হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হচ্ছে

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩ Time View

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের তিন হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হচ্ছে

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে এ সংক্রান্ত উন্নয়ন কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীত হলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা লাভ করবে। এতে রোগীদের চিকিৎসা গ্রহণে ভোগান্তি কমবে এবং বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে হাসপাতালগুলো ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল। তবে গত ১৭ বছরে এসব হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে তিন উপজেলার মানুষের চিকিৎসাসেবার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

স্থানীয়দের মতে, তিনটি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে জেলার দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি আরও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd