1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

রোড বুক খুলনার উদ্যোগে রাজপথে বিনামূল্যের বই উৎসব

বিশেষ প্রতিনিধি শেখ জান্নাতুল ফেরদাউস
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

রোড বুক খুলনার উদ্যোগে রাজপথে বিনামূল্যের বই উৎসব

বিশেষ প্রতিনিধি শেখ জান্নাতুল ফেরদাউস

১২/১২/২০২৫ রোজ শুক্রবার

খুলনার শিববাড়ি মোড়ে রাজপথে বইয়ের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তরুণদের সাহিত্য সংগঠন রোড বুক খুলনা। ‘বুক রোড খুলনা’ নামে এই উদ্যোগে শত শত বই উন্মুক্তভাবে সাজিয়ে রাখা হয়েছে, যেখানে যে কেউ ইচ্ছেমতো বই দেখতে, পড়তে এবং সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে করে নিতে পারছেন।

 

১২ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনটি কোনো বাণিজ্যিক ইভেন্ট নয়। এখানে বই বিক্রি করা হয় না—শুধু পাঠ ও জ্ঞান ভাগাভাগির সুযোগ রয়েছে।

 

একদল তরুণ সাহিত্যপ্রেমী ও জ্ঞানপিপাসু যুবকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য হলো বইপড়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া এবং মানুষের হাতে বই পৌঁছে দেওয়া।

 

রাজপথে বইয়ের এমন উন্মুক্ত উপস্থিতি খুলনার সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সাহিত্যপ্রেমীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd