
কুয়েট যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ পালিত হয়েছে। মাতৃভাষার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করে। একুশের প্রথম প্রহরে (রাত ১২:০১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহীদ স্মৃতি হল, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী সমিতি, ওকেএস, কেবিইসি, ট্রাই, কুয়েট রেডিও, কুয়েট থিয়েটার, ধ্রুপদী, আবৃতি সংগঠন “অ”, কল্পপট, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, কুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ প্রধান ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম¥দ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম¥দ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ ওমর ফারুক। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply