1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে হত্যাকাণ্ড: এজাহারনামীয় প্রধান আসামি রাতুল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে হত্যাকাণ্ড: এজাহারনামীয় প্রধান আসামি রাতুল গ্রেপ্তার

 

বিশেষ প্রতিনিধি

 

রাজবাড়ীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুল (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় রাতুল ও তার সহযোগীরা জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-১৯, তারিখ-১৮/০২/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০-এর সহায়তা চাওয়া হলে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০। এর ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাতুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সহযোগিতা করে।

গ্রেপ্তারকৃত রাতুল (পিতা- রাজু;

সাং- বিনোদপুর মাইছাঘাটা,

থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী)কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সন্ত্রাস, হত্যা ও সংগঠিত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd