1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর 

মোঃ আমোদ আলী,
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

 

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর

মোঃ আমোদ আলী,

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি কর্মী সাহেব আলী কে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার কারনে গ্রাম টিতে মঙ্গলবার দুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের সাথে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা করে এবং মঙ্গলবার সকালে জাহিদ চৌধুরীর সমর্থকেরা সাহেব আলীকে হাতুড়ি পিটা করলে মঙ্গলবার দুপুরে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বি নামের একজনকে হাতুড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।সেই ঘটনায় দুপুরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩জন আহত হয়েছে এবং ৪/৫ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এদিকে আহত ৩ জন কে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।সংঘর্ষ থামাতে গ্রামটি অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতা জাহিদ চৌধুরী সহ ৫জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd