1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ফরিদপুর পুলিশ হাসপাতালের প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

ফরিদপুর পুলিশ হাসপাতালের প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা পুলিশের আয়োজনে ফরিদপুর জেলা পুলিশ-এর উদ্যোগে ফরিদপুর পুলিশ হাসপাতাল-এ এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাথলজি বিভাগের উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
তিনি বলেন, ফরিদপুর জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই নতুন প্যাথলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের সমন্বয়ে বিভাগটি স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও জানান, এ বিভাগের মাধ্যমে এখন থেকে দ্রুত, নির্ভুল ও আধুনিক পদ্ধতিতে বিভিন্ন রোগ নির্ণয় সম্ভব হবে। এতে বাইরে গিয়ে পরীক্ষা করানোর ঝামেলা কমবে, সময় সাশ্রয় হবে এবং উন্নত চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন এবং পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd