1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সোহেল নিহত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সোহেল নিহত

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

 

খুলনা দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে আফিল গেট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে সোহেল বসা ছিলো। এ সময় দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রত খানজাহান আলী থানা পুলিশ, ডিবি ও সিআইডি-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহত শেখ সোহেল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুর ইসলাম বলেন গুলির খবর শুনে খান জাহান আলী থানার ওসি সহ আমি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পাশের পেট্রোল পাম্পের সিসি ফুটেজ থেকে দেখতে পাই নীল রঙের একটি মোটরসাইকেলের দুজন খুলনা শহরের দিক থেকে এসে এসে আবার শহরের দিকে চলে যায়। নিহত সোহেল এর মাথায় দুইটি এবং বুকে একটি গুলির চিহ্ন রয়েছে। সোহেল পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিল। তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত আইনে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd