1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি  হাসিনুজ্জামান মিন্টু 
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন মির্জা ফখরুল

 

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে দুর্নীতির বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান ‘শূন্য সহনশীলতা’ এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় সাবেক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি জানান, সরকার সব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

 

মন্ত্রী বলেন, “দুর্নীতির প্রশ্নে আমরা কখনো আপস করিনি, ভবিষ্যতেও করবো না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও উল্লেখ করেন, জনগণের আস্থা পুনর্গঠনে প্রশাসনের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য।

 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd