1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

দূনীতি মুক্ত দেশ গড়তে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান,সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ Time View

দূনীতি মুক্ত দেশ গড়তে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান,সংস্কৃতি মন্ত্রী

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন,দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। দূর্নীতির বিষয়ে কোন অভিযোগ পেলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।

 

রবিবার সকালে(১ মার্চ) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন- শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি, মাদক, সন্ত্রান, চাঁদাবাজী বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সকলকে নির্দেশ দেন। এছাড়া মাগুরা জেলা শিল্পকলা একাডেমি নির্মানে প্রয়োজনীয় জমি নির্ধারনে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। এবং জেলায় বন্ধ সকল প্রকল্প পূণরায় কাজ শুরুর জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করন।

 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ সকল দপ্তরের প্রধানরা।

 

সভা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান জনগণের সুবিধার জন্য ৯টি স্থানে অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেন। এ সময় সংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। মনোয়ার হোসেন খান জানান,

এ অভিযাগ বক্সে কোন ব্যক্তি অভিযোগ লিখে তার নিকট পৌছাতে পারবেন। এসব অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এর ফলে সাধারণ জনগন উপকৃত হবে এবং সরকাররের সাথে দূরত্ব কমে আসবে এবং জেলার নাগরিকরা সুবিধা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd