1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ফরিদপুরে বিএসটিআই-জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ টোকন ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরে বিএসটিআই-জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

 

মোঃ টোকন ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরে মাননিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর ও জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ ২০২৬) সদর উপজেলায় পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানের অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ব খাবাসপুর এলাকার ‘মেসার্স কেএম পিওর ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠানে উৎপাদিত বোতলজাত পানির জন্য বাধ্যতামূলক সিএম (সার্টিফিকেশন মার্ক) নিবন্ধন সনদ না নিয়েই বাজারজাত করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় “বিএসটিআই আইন-২০১৮” এর ৩০/৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স প্রগতি ফিলিং স্টেশন’-এ তেল পরিমাপে অসঙ্গতি ধরা পড়ে। পরীক্ষাকালে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার এবং পেট্রোল সরবরাহে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এতে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর-এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব রহমান আকাশ। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: শামিমা আক্তার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, ফরিদপুর কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মোঃ জুবায়ের আল সিদ্দিকী।

বিএসটিআই, ফরিদপুর কর্তৃপক্ষ জানায়, বাজারে মানসম্মত পণ্য সরবরাহ ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd