1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রবাসে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করল ঢাকা ট্রেডার্সের ইফতার আয়োজন।

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১ Time View

প্রবাসে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করল ঢাকা ট্রেডার্সের ইফতার আয়োজন।

 

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ থেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স ও টপ ট্রেডিং প্রাইভেট লিমিটেড–এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানী মালে শহরের মনোরম প্রাকৃতিক পরিবেশে সাগরপাড়ে রুনুজেয়ার পার্কে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডাঃ নাজমুল ইসলাম। ইফতারে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিক অংশগ্রহণ করেন।

এতে প্রবাসীদের মাঝে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে। একই সঙ্গে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে হাইকমিশন অফিসের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ ফারুক হোসেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড-এর সিইও মাসুদুর রহমান, ইউএস বাংলা এয়ারলাইনস-এর কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. রবিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলিম দুরানী, মো. খায়রুল ইসলাম, মোহাম্মদ পিয়াস হাসান, মো. হালিম ভূইয়া, শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. সাবুর, যুবদলের মিজানুর রহমান মজনু, মো. রিয়াদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাছুম মুন্নাসহ মালদ্বীপে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক, মিশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।

ঢাকা ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর মো. বাবুল হোসেন আমন্ত্রিত সকল অতিথিকে স্বাগত জানান এবং ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি বলেন,

“আমার জন্য দোয়া করবেন, যেন দেশ ও প্রবাসীদের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

ইফতার শুরুতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে হাফেজ মাসুম বিল্লাহ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd