
কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) দুপুর ১২টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধ প্রবণতা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি বলেন, জেলার কোথাও যেন অপরাধের সুযোগ না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও সতর্ক ও তৎপর থাকতে হবে। মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের আপোষ না করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জেলার সকল সার্কেল অফিসার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply