1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত 

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১ Time View

ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ও ভোক্তা-অধিকার এর মোবাইল কোর্ট কর্তৃক দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রন এবং অসাধু ব্যবসায়ি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহ র‌্যাব-১৪, নিরলশভাবে কাজ করে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল এবংময়মনসিংহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর, অদ্য ০৭ মার্চ ২০২৬খ্রি.শনিবার দুপুর ১২:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকা পর্যন্ত কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষন করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক “সেবা ফুড প্রোডাক্টস” ও “মাশাআল্লাহ সেমাই প্রতিষ্ঠান”কে যথাক্রমে নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা আদায় করেন।

জনগনের কল্যাণের স্বার্থে র‌্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd