1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরে ৮ পিস ইয়াবাসহ মনোজিৎ কুমার বিশ্বাস আটক

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১ Time View

মাগুরার মহম্মদপুরে ৮ পিস ইয়াবাসহ মনোজিৎ কুমার বিশ্বাস আটক

বিশেষ প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ মনোজিৎ কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বাবুখালী পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহম্মদপুর উপজেলার নাগড়া গ্রামের রঞ্জিত কামারের বাড়ির সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, আটক মনোজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিষয়ে বাবুখালী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd