1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

কালিহাতীতে ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রশাসনের মনিটরিং ও পরিদর্শন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১ Time View

কালিহাতীতে ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রশাসনের মনিটরিং ও পরিদর্শন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প পরিদর্শন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।

পরিদর্শনকালে তারা স্টেশনগুলোর জ্বালানি তেল মজুদ, বিক্রয় কার্যক্রম, মূল্য তালিকা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট স্টেশন মালিক ও কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত নিয়ম মেনে তেল বিক্রি এবং কোনো ধরনের অনিয়ম না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে যেন কোনো ধরনের সংকট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd