1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

শরিফুল ইসলাম টাঙ্গাইল
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ Time View

কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

শরিফুল ইসলাম টাঙ্গাইল

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

সোমবার (৯ মার্চ) পবিত্র রমজান মাসের ১৯ তারিখে উপজেলার বল্লা ইউনিয়নের বৃহত্তর রামপুর এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সাবেক ছাত্রদল নেতা ও পল্লী চিকিৎসক ডা. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং রামপুর বাজার শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা মাহমুদুল হক চানু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এস. এম. খালিদ, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর ইসলাম আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব হাশমত আলী রেজা, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নত আলী মেম্বার, বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং বল্লা ইউনিয়ন মহিলা দলের নেত্রী রুনা লায়লা।

এছাড়াও কালিহাতী উপজেলা বিএনপি ও বল্লা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

 

ইফতার মাহফিলে বৃহত্তর রামপুর এলাকার প্রয়াত গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd