1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২ Time View

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। তারপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, আমাদের শিশু শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্যোগ বিষয়ে সচেতন করে তুলতে হবে। কোথাও আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের হয়ে নিজের জীবন রক্ষা করতে হবে, তা তাদের জানানো প্রয়োজন। একইভাবে ভূমিকম্পের সময় কোন জায়গায় আশ্রয় নিতে হবে, কোথায় লুকাতে হবে, কী করা উচিত এবং কী করা উচিত নয় এসব বিষয়ও তাদের শেখাতে হবে।

তিনি আরও বলেন, অতিবৃষ্টি, বন্যা কিংবা বর্ষা মৌসুমে কীভাবে সতর্ক থাকতে হবে এবং কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এসব বিষয়ও শিশুদের জানানো জরুরি। কারণ দুর্যোগ মোকাবিলার শিক্ষা আসলে ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত। তাই আমাদের নির্ধারণ করতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কাদের কাছে এবং কীভাবে পৌঁছে দেব, যাতে নতুন প্রজন্ম শুরু থেকেই সচেতন হয়ে গড়ে ওঠে।

 

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশ নিয়ে দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়গুলো প্রদর্শন করেন। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) উম্মে হাবীবা মীরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, এবং শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd