1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ Time View

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। “মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ও পৌরসভার সহায়ক সদস্য হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পৌরসভার সহায়ক সদস্য মো. তরিকুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও হাবিবুর রহমান, কর আদায়কারী মো. আবুল কালাম আজাদ, উচ্চমান সহকারী আলহাজ্ব মো. হারুন অর রশীদ এবং ভান্ডার রক্ষক দোস্ত মোহাম্মদ। এছাড়াও সুপারভাইজার আল-আমিন ও নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্টাফ, মুসলিম পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষও এ অভিযানে যুক্ত হন।

 

অনুষ্ঠান শেষে মশা নিধনের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন স্থানে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত অতিথিরা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd