1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

মাহফিল ও আলোচনা সভা, দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। 

স্টাফ রিপোর্টার, চান্দিনা (কুমিল্লা):
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২ Time View

মাহফিল ও আলোচনা সভা, দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

 

স্টাফ রিপোর্টার, চান্দিনা (কুমিল্লা):

 

কুমিল্লার চান্দিনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় করতলা মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুর রশিদের সৌজন্যে এ আয়োজন করা হয়।

অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আব্দুল বারেক, সাবেক সহ-সভাপতি হাজি আব্দুর রশিদ এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন মো. আরিফুর রহমান, মো. বদিউল আলম, মো. মফিজ মিয়া, ডাক্তার মো. জাকির হোসেন, সুলতান, রকিব ও বাশার মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd