1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফুলপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আর এইচ এম রুমেল

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১ Time View

ফুলপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আর এইচ এম রুমেল

 

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আর এইচ এম রুমেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের মুখে হাসি ফোটাই।

আর এইচ এম রুমেল বলেন, ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এজন্য তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি ফুলপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd