1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১ Time View

বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি।।বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি শাহবাজ জামানের সভাপতিত্বে এবং সরদার বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন, খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মোশারফ হোসেন,

এবং খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, সহ-সভাপতি নাজমুল হুদা, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোনিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা খান, কোষাধ্যক্ষ আকতার হোসেন বাবলু, আইন বিষয়ক সম্পাদক ইরানী পারভীন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ রাসেল মিনা, সুকেশ সরকার, আপেল মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd