
কামালিয়াচরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে উৎসবের আমেজ
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
ঈদ-উল-ফিতরের আনন্দকে ঘিরে কিশোরগঞ্জের কামালিয়াচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “ফুটবল টুর্নামেন্ট সিজন-১”। ঈদের পরদিনই সুফিয়া মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
টুর্নামেন্টে অংশ নেয় কামালিয়াচর বদুরন্ত স্পোর্টিং ক্লাবের দুটি দল—লাল দল ও সবুজ দল। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে শুরু থেকেই ম্যাচটি জমে ওঠে এবং দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন সুফিয়া মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, পরিচালক শফিকুল ইসলাম বাবুল এবং বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা। এছাড়াও স্থানীয় আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যাচটি পরিচালনা করেন কিশোরগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ বিল্লাল হোসেন। তার দক্ষ পরিচালনায় খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ আনোয়ার পাশা, যার প্রাণবন্ত বর্ণনা খেলার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, এ আয়োজনের সঙ্গে সহযোগিতা করে সুফিয়া মান্নান গণগ্রন্থাগার। আয়োজকদের মতে, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া
Leave a Reply