1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

মাগুরা মহম্মদপুরে ইউপি চেয়ারম্যান তুরাপ এর গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি  খন্দকার নজরুল ইসলাম মিলন
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১ Time View

মাগুরা মহম্মদপুরে ইউপি চেয়ারম্যান তুরাপ এর গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

২৪ এর গণঅভ্যর্থনে আওয়ামী লীগের দোসরা ছাত্র জনতার উপর যে নির্মমতা ও হত্যার তান্ডব চালিয়েছিল, মাগুরাতেও সেই বর্বরতার হত্যা কান্ড থেকে বাদ যায়নি, মাগুরা মহম্মদপুরে নহাটা ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রজনতা হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ৮ নং নোহাটা ইউনিয়ন এলাকাবাসী। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, যুবদল নেতা বাহার মিয়া, বিএনপি নেতা নিলু মোল্লা, বনি আমিন, নিজাম মোল্যা ও মো: কানু মোল্যা প্রমূখ।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগের সময়ে আওয়ামী দোসর চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপ নহাটা এলাকার বিএনপি নেতাকর্মীদের উপর নানারকম অত্যাচার নির্যাতন চালিয়েছিল। নোহাটা এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে দিয়েছিল নানা রকম মিথ্যা মামলা। তুরাপের নামে সুমন আহাদ হত্যা,রিয়াজ হত্যা, নাশকতাসহ ৪ টি মামলা রয়েছে। সরকারের কাছে আমরা অবিলম্বে আওয়ামী দোসর সাবেক ইউপি চেয়ারম্যান তুরাপের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। শেষে নোহাটা বাজারে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd