1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়

মোঃ আব্দুল আউয়াল খান  স্টাফ রিপোর্টার 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ Time View

কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়

 

মোঃ আব্দুল আউয়াল খান

স্টাফ রিপোর্টার

 

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

২৬ শে মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার কেন্দুয়ায় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ নিয়ে মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন।

অনুষ্ঠানে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা প্রশাসক মোঃ রিফাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণত সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরীপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সকাল ১০ ঘটিকায় উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

দুপুরে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল হক তালুকদার, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরীপ, মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরীর উদ্যোগে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও ফুটবল খেলাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd