1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত 

আব্বাস উদ্দিন:ব্রাহ্মণবাড়িয়া 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ Time View

সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

 

আব্বাস উদ্দিন:ব্রাহ্মণবাড়িয়া

 

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ খ্রি.। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরের স্মৃতিসৌধে পুস্ফস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানান, সরাইল উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার সকল স্কুল কলেজ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট এন্ড গার্ল ইন স্কাউট, কাবদলের ডিসপ্লে, কুচকাওয়াজ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। এ সময় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরূজ্জামান লস্কর তপু, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ ও সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে দেয়া হয় সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সংসদ সদস্য ব্যারিস্টা রুমিন ফারহানা। বাদ জোহর মসজিদ মন্দির প্যাকোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। বিকেলে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। এর আগে গত ২৫ মার্চ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কয়েকটি গ্রূপে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd