
চান্দিনায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
মোঃ আব্দুছ ছালা, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৮ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ থেকে ইয়াবা ও গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্টে দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
মো. সাজ্জাদ হোসেন (৩২), পিতা- রফিকুল আলম, মাতা- খোরশেদা বেগম এবং মো. শরিফুল ইসলাম (৩০), পিতা- নুর
Leave a Reply