
কিশোরগঞ্জে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও পারস্পরিক ঐক্য জোরদারের লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম শিপলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ মাসুদ ইকবাল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফরিদ আহম্মেদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা সভাপতি মো. জোনায়েদ হোসেন জুয়েলসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই, পেশাগত নিরাপত্তা এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লটারির আয়োজনসহ বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।
Leave a Reply