1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফরিদপুরে শেষ হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১ Time View

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফরিদপুরে শেষ হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

 

বিশেষ প্রতিনিধি

 

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শনিবার রাত প্রায় ১০টা ৩৫ মিনিটে পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছরের পূজার সমাপ্তি ঘোষণা করা হয়।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুর শহরের দুটি স্থানে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফরিদপুর পুরাতন কালীবাড়ি এবং ডায়াবেটিক হাসপাতালের বিপরীত দিকে নীলটুলি সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে পূজার আয়োজন করা হয়।

পূজা চলাকালীন প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা পূজায় অংশগ্রহণ করেন। এছাড়া পূজা উপলক্ষে প্রতিদিনই ফরিদপুর পুরাতন কালীবাড়ি পূজা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্তদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

পূজার শেষ দিন সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে রাতে আরতি প্রতিযোগিতা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd