নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুরের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি, বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের নিজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষ বিদ্যালয়ে এসে শেষ হয়।এরপর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে জামগাছ,নিম গাছ,আমলকী প্রভৃতি বৃক্ষরোপন করা হয়।বৃক্ষরোপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ আক্কাচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গোলাম ফারুক বিশ্বাস, আইয়ুব হোসেন,ওহিদুর রহমান, ফিরোজ বিশ্বাস, হাবিবুর রহমান দুলু, সহকারী প্রধান শিক্ষক মোঃ পিকুল হোসেন,সিনিয়র শিক্ষক মোঃ শহীদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।